মুকসুদপুরে নির্বাচন পরবর্তী হামলায় আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন পরবর্তী নব-নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানের সমর্থকের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে।

এ হামলার সময় তিনটি দোকান ভাংচুর করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোচনা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান লিটন জানান, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থীর নির্বাচন করি। এতে স্বতন্ত্র প্রার্থী নব-নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে।

এসময় তারা আমার অন্য সমর্থকদের উপর হামলা চালায়। এতে ইট দিয়ে ৮ বছরের এক শিশুর মাথা থেতলে দেয় এবং আরো প্রায় ৮ জন আহত হন। 

হামলা চলাকালে মোচনা বাজারে তিনটি দোকান ঘর ভাংচুর করা হয়। এই বিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মারাত্মক আহত আব্দুল্লাহ (৮), রাসেল (৩৫), কালু মোল্যা (৩২), মাসুদ (৪০), লিটন (৩২), বাদলকে (৪৫) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া জানান, হামলার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত। এখন পযর্ন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago