নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের মুকসুদপুরে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৯৭তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুকসুদপুর বাজারের পোস্ট অফিস রোডে কাঠপট্টিস্থ মুন্সী কমপ্লেক্সে এ শাখার উদ্বোধন করা হয়।
মুকসুদপুর শাখার ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভা মেয়র আশরাফুল আলম, পূবালী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক ইসমাইল হাওলাদার, অঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুপ্রিয় কান্তি ঘোষ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…