নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন-এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এনটিভির মাহবুব হোসেন সারমাতকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির প্রসূন মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শনিবার রাতে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রিপোর্টার্স ফোরামের সভাপতি এস.এম নজরুল ইসলাম।
পরে যুমনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নাকে প্রধান উপদেষ্টা করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে বাংলাভিশনের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, এটিএন বাংলা ও এটিএন নিউজের চৌধুরী হাসান মাহমুদ ও একুশে টেলিভিশনের একরামুল কবীর।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে যারা রয়েছেন তারা হলেন- আর টিভির আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভির বাদল সাহা ও বাংলাদেশ টেলিভিশনের টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান।
কোষাধ্যক্ষ পদে- বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দপ্তর সম্পাদক পদে মুন্সী হুসাইন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস, মাছরাঙ্গা টিভির এম এম সাবেত আহমেদ, মাই টিভির আরিফুল হক আরিফ রয়েছেন।
প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন- দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ, ক্রীড়া সম্পাদক পদে বাংলা টিভির কোটালীপাড়া প্রতিনিধি মেহেদী হাসনাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, প্রচার সম্পাদক পদে আনন্দ টিভির সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহনা টিভির মাসুদ পারভেজ।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- বিজয় টিভির অছিকুজ্জামান, এশিয়ান টিভির ইমরুল কাদের সবুজ, বিজয় টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান, আনন্দ টিভির কোটালীপাড়া প্রতিনিধি সুমন বালা, এশিয়ান টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মো: আজিজুর রহমান, চ্যানেল-এস এর কাজী মাহমুদ ও ফল্গুনী টিভির মনির মোল্যা।
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা…