মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

আজকের কাশিয়ানী ডেস্কঃ- গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় ঢাকা খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মারুফ (৩২) ও একই উপজেলার আলমগীর তালুকদারের ছেলে বাইজিদ (১৮)। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ খান শরিফুল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাগেরহাটে মোড়লগঞ্জে ফিরছিলেন মারুফ ও বাইজিদ। পথিমধ্যে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago