সতের বছরেও পুনর্গঠিত হয়নি মুকসুদপুর উপজেলা যুবলীগের কমিটি!

নিজস্ব প্রতিবেদক:- প্রায় দেড়যুগ পেরিয়ে গেলেও বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ মুকসুদপুর শাখার কোন কমিটি গঠিত হয়নি এবং যুবলীগের কোনো সাংগঠনিক কার্যক্রমও চোখে পড়েনি। ফলে মুকসুদপুরে যুুবলীগের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মুকসুদপুরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ সংগঠনটির অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে।

জানা যায়, সর্বশেষ ২০০৫ সালের ২৩ মার্চ মুকসুদপুর উপজেলা যুবলীগের কমিটি গঠন হয়।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা যুবলীগের জহির হাসান টিটে কে সভাপতি ও মোঃ সালাহ উদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্তু ১৭ বছর পেরিয়ে গেলেও আজও হয়নি কোন কাউন্সিল।

এদিকে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মিয়া গত ২০১৭ সালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ গঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে যোগদান করেন। যার ফলে এখন মুকসুদপুর উপজেলা যুবলীগ নেতৃত্ব শূন্য।

মুকসুদপুর উপজেলা যুবলীগের কমিটির সভাপতি সম্পাদকের পদ প্রত্যাশীরা বলেন, মুকসুদপুর উপজেলা যুবলীগকে শক্তিশালী করতে এবং যুবলীগের কর্মীদের সক্রিয় করতে হলে যথাশীঘ্র মুকসুদপুর উপজেলায় যুবলীগের কমিটি গঠন করে যুবলীগকে শক্তিশালী করা প্রয়োজন।

মুকসুদপুর উপজেলা যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, উপজেলা যুবলীগের কমিটি না আসায় কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা যাচ্ছে না। তাই নতুন কমিটি গঠন হলে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ফিরে আসবে মুকসুদপুর যুবলীগের পুরনো দিনের জৌলুস।

মুকসুদপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুকসুদপুর উপজেলা শাখার সর্ব শেষ কমিটি গত ২০০৫ সালের ২৩ মার্চ গঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকল কার্যক্রম আমরা পালন করেছি।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি বলেন, বর্তমানে কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলের অন্যান্য পর্যায়ে কাজ করছেন এবং অনেকে নিস্ক্রিয় হয়ে গেছেন। তাই দ্রুত সম্মেলন করে উপজেলা যুবলীগকে নতুন করে সাজাতে হবে। নতুন কমিটি করলে মুকসুদপুর যুবলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago