আজকের কাশিয়ানী ডেস্ক:- প্রায় বছরজুড়ে আলোচিত নাম পরীমণি। রিল বা রিলের বাইরে নানান কারণে আলোচিত এই চিত্রনায়কা। মুখোশ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই সিনেমাটি আগামীকাল (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর প্রচারের জন্য আজ মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আসেন পরীমণি। সেখানে সংবাদমাধ্যমকে জানান, তার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।
ভবিষ্যতে সুযোগ পেলে সাকিবের বায়োপিক বা জীবনী নিয়ে বানানো সিনেমায় অভিনয় করতে চান তিনি। পরীমণি বলেন, ‘সিনেমা আগে বানাক, কেউ (পরিচালক) যদি আমাকে নক করেন, তাহলে অবশ্যই করব।’
সাকিব আল হাসান নিজেই অনেক বিজ্ঞাপনে অভিনয় করেন। তার সঙ্গে অভিনয় করতে চান কিনা জানতে চাইলে পরীর জবাব, ‘ইচ্ছে থাকলে তাও আসলে হবে না, ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’
ক্রিকেট মাঠে নিজের সিনেমার প্রচারের জন্য এলেও ক্রিকেটের থেকে ফুটবলই বেশি টানে পরীমণিকে, ‘ব্যাসিক্যালি আমি ফুটবল লাভার। ক্রিকেট নিয়ে এতো ধ্যান ধারণা নাই। আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। তবে হয় না, বাসার লোকজন কেউ একটু আলাদা থাকে। তাই বলে যে আমি ক্রিকেট পছন্দ করি না তা না, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’
সঙ্গে যোগ করেন এই আলোচিত অভিনেত্রী, ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল যখন রাতে শুনলাম আমি মাঠে যাব, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমন খুশি লাগছিল। আমি মাঠে আসব তো অনেক এক্সসাইটেড ফিল হচ্ছিল।’
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা…