আজকের কাশিয়ানী ডেস্ক: করোনাকালীন সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর অনুষ্ঠিত হয়েছে। এবারের বিপিএলে আগের মতো তেমন একটা গ্ল্যামার থাকে না, এবার আরও ছিল না। এমনকী ডিআরসএ সুবিধাও পাওয়া যায়নি। এবার তেমন ‘তারকা-ঝলক’-এরও দেখা মেলেনি । এসব কারণেই কি না সম্প্রতি বিপিএল-কে বিশ্বের পাঁচ-ছয় নাম্বার টুর্নামেন্ট বলে অভিহিত করেছিলেন এবারের আসরের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার সঙ্গে একমত নন।
বিপিএলের এবারের আসরের টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান সম্প্রতি বলেছিলেন, বিপিএল বিশ্বের পাঁচ-ছয় নাম্বার টুর্নামেন্ট। আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষে বিসিবি প্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি সাকিবের সঙ্গে একমত কিনা। জবাবে পাপন বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানি, এখন পর্যন্ত যতগুলো আসর হয় আইপিএল-বিগ ব্যাশ আর বিপিএল – এই তিনটা নামই শুনে আসছি। এছাড়া আমি কোনো নাম শুনিনি কোথাও। ‘
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আপনারা বলতে পারেন ক্যারিবিয়ান লিগ, আপনারা বলতে পারেন পিএসএল। এই পিএসএল কিন্তু আগেও ছিল, কিন্তু আগে ওটার কথা বলা হয়নি। এবার আমরা যখন কোভিডের জন্য অনেককিছু করিনি, হুলুস্থুল করিনি, সেই জায়গায় পিএসএল সেটা করেছে। তাই পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। ভালো কথা। কিন্তু আমরা নিজেদের টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্ট। তাই বলে এখনও কোথাও শুনি নাই অন্য কোনো টুর্নামেন্ট আমাদের বিপিএলের চেয়ে বেশি। এটা তার (সাকিব) ব্যক্তিগত অভিমত। ‘
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…