সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব
জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ানোর পর এবার সয়াবিন তেলের দামও বাড়তে যাচ্ছে। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
গত ৩ আগস্ট বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেওয়া প্রস্তাবে লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।
সংগঠনটি বলছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানির দামও বেড়েছে। এ কারণেই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। টি কে গ্রুপের পরিচালক শফিউল আথহার তাসলিম গণমাধ্যমকে বলেন, আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় নতুন প্রস্তাব দিয়েছি। এখন সরকার বিবেচনা করবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…