নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৬)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৫) ও চর পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৫)। এরমধ্যে দীপু দাস একাদশ শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…