ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম কালু মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পোনা গ্রামের ফকির উদ্দিন মৃধার ছেলে।
মঙ্গলবার দুপুরে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কালু মৃধাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা এক হাজার পাঁচশ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…