কাশিয়ানী

কাশিয়ানীতে জেলেদের মাঝে ছাগল বিতরণ

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, ছাগলের ঘর, গবাদিপশুর খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪০টি জেলে পরিবারের মাঝে ৮০টি ছাগল, ৪০টি ছাগলের ঘর, গবাদিপশুর খাদ্য, ভ্যাকসিন ও ছাগলের কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. জামিনুর রহমান জাপান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পৃথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া ও মহেশপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া প্রমুখ।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago