ফুকরা

কাশিয়ানীতে নকল পণ্য তৈরির কারখানার সন্ধান, জরিমানা

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে নকল পণ্য উপাদনের কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালন। এসময় ওই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) বিকেল ৫ টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেবগাতুল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামের রমজান মোল্লার ছেলে হানিফ মোল্লা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে স্যাম্পু, টুথ পাউডার, ডিটারজেন্ট, ডিস ওয়াসিং পাউডার, ভিমবার, হারপিকসহ অবৈধ ও অনঅনুমদিত নকল পণ্যের কারখানা গড়ে তুলে মালামাল বাজারজাত করে আসছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি টের পেয়ে র‌্যাব জেলা প্রশাসনকে জানালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেবগাতুল্যাহ-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে ওই কারখানা থেকে বিপুল পরিমান নকল পণ্য ও পণ্য তৈরীর সরঞ্জাম উদ্ধার করেন। এসময় নকল পণ্য তৈরী ও বাজারজাত করার দায়ে কারখানা মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনাকালে ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের এডি সৈয়দ ফজলুর রহমান, ড্রাগ সুপার বিথী রানী মন্ডলসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

 

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago