কাশিয়ানীতে পাঁচ জুয়াড়ি আটক

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ভাদুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খলিশাখালি গ্রামের শাওন খান (২৫), অসিম মোল্লা (৩৫), জাফর শেখ (৪৫), ভাদুলিয়া গ্রামের অচিন বালা (৩৮) ও আব্দুর রহমান শেখ (৩৩)।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাতে ভাদুলিয়া গ্রামে জুয়া খেলছিল একদল যুবক। সে-সময় এসআই দেওয়ান সাদেকুল ইসলাম ও এসআই হারুন-অর-রশীদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়াড়িকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৭০০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

admin

Recent Posts

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

6 days ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 weeks ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 weeks ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

2 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

2 months ago

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, দলীয়ভাবে তা ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা…

3 months ago