আনসার নিয়োগে ঘুষ-বাণিজ্য, ঘুষের টাকা ফেরতে তোলপাড়

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্গাপূজা মন্ডপে আনসার ভিডিপি নিয়োগে ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে উপজেলা প্রশিক্ষক আজিম ইস শানের বিরুদ্ধে। তবে নিয়োগ দিতে না পেরে ঘুষের কিছু টাকা ফেরত দিয়ে দায় দিচ্ছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীনকে।

আনসার নিয়োগে ঘুস-বাণিজ্যের এ ঘটনা ফাঁস হওয়ায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্ষুন্ন হচ্ছে এ বাহিনীর ভাবমূর্তি।

এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন কয়েকজন ভূক্তভোগী।

উপজেলার সিংগা গ্রামের সীমা সরকারের লিখিত অভিযোগে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক আজিম উস শান ৯৪ জন আনসার ভিডিপি সদস্যকে দায়িত্ব দেওয়ার কথা বলে তার কাছ থেকে জনপ্রতি ৫’শ টাকা করে ৪৭ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। তবে তাদের কেউকে দুর্গাপূজায় দায়িত্ব দিতে না পেরে উৎকোচের সম্পূর্ণ টাকা ফেরত দিয়েছেন ওই প্রশিক্ষক।

একই অভিযোগ করেছেন ওই গ্রামের আশুতোষ মৌলিক। তিনি জানান, ৬টি গ্রুপে ৩৬ জন আনসার ভিডিপি সদস্যকে দায়িত্ব দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫শ’ টাকা করে ১৮ হাজার টাকা নিয়েছেন প্রশিক্ষক আজিম উস শান। দায়িত্ব দিতে না পারলেও উৎকোচ হিসেবে নেওয়া টাকা ফেরত দিচ্ছেন না প্রশিক্ষক আজিম উস শান।

উপজেলার ফুকরা গ্রামের ইকরাম হোসেন বলেন, ‘দুর্গাপূজায় দায়িত্ব পালনের জন্য আমি উপজেলা প্রশিক্ষক আজিম উস শান স্যারের সাথে যোগাযোগ করি। স্যার আমার ১০ জন লোককে দুর্গাপূজায় দায়িত্ব দেওয়ার কথা বলে আমার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। দুর্গাপূজার আগে আমি স্যারের বিকাশে ৩ হাজার টাকা পাঠিয়ে দেই। কিন্তু স্যার আমার কোনো লোককে পূজায় দায়িত্ব দিতে পারেননি। এছাড়া আমার ছেলে সৌরভকে আনসার ভিডিপির ‘মৌলিক প্রশিক্ষণ’ কোর্সে ভর্তির কথা বলে আমার কাছ থেকে ২৫০০ টাকা নিয়েছেন। এসব টাকা ফেরত চাইলে না দিয়ে নানা তালবাহানা করছেন তিনি।’

অভিযোগের বিষয়ে প্রশিক্ষক আজিম উস শানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তা আমার জানা নেই। পূজার সময় আমি চারদিন ছিলাম না। তবে সীমা সরকার লোক দিতে চেয়েছিল। কিন্তু তার লোকগুলো ট্রেনিংপ্রাপ্ত না হওয়ায় নিতে পারিনি।

এ বিষয় কাশিয়ানী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সম্পা পারভিন বলেন, ‘দুর্গাপূজায় আনসার নিয়োগে ঘুষ-বাণিজ্যের কিছু লিখিত ও মৌখিক অভিযোগ আমার কাছে এসেছে। আমি বিষয়টি আমার জেলার উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তদন্তপূর্বক তারা ব্যবস্থা নিবেন।’

আনসার ভিডিপির গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি বলেন, ‘আমি অনিয়মের কিছু লিখিত পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, প্রশিক্ষক আজিম উস শানের বিরুদ্ধে এর আগেও নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যদের কাছ থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ ও ১ লাখ ৫০ হাজার টাকা ভূক্তভোগীকে ফেরত দেয়ায় এবং অনিয়ম-দুর্নীতি করে বাহিনীর ভারমূর্তি ক্ষুন্ন করায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago