কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর খিলগাঁও থেকে র‌্যাব-৬-এর সদর দপ্তর (ভাটিয়াপাড়া ক্যাম্প) খুলনা ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি মো. কেরামত মোল্লা, মো. নুরু মোল্লা ওরফে নুর ইসলাম, মো. অলিয়ার মোল্লা, মো. আবুল হাসান মোল্লা, মো. সাফি মোল্লা, মো. চানমিয়া মোল্লা, মো. হালিম মিয়া ও  মো. সোহেল মোল্লা। তাদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

র‌্যাব জানিয়েছে, আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ অক্টোবর উপজেলার নিজামকান্দী গ্রামের বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে মারা যান সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী। ঘটনার দিনই আনসার চৌধুরীর স্ত্রী ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago