গোপালগঞ্জে নৈশ কোচে ডাকাতি

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, ডাকাত দলে ৭জন সদস্য ছিল। বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় তাদের কোনো সম্পৃত্ততার প্রমান না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

গোপালগঞ্জে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা থেকে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে দেশীয় অস্ত্রের মুখে ড্রাইভার ও হেলপারকে জিম্মী করে নিয়ন্ত্রন নিয়ে নেয় ডাকাত সদস্যরা। পরে বাসের ১২ থেকে ১৩ জন যাত্রীর কাছ থেকে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে নেয়। ডাকাতি শেষে তারা মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নেমে পালিয়ে যায়।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। আমরা বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করে দেখেছি এতে তাদের সম্পৃত্ততার প্রমান না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।’

যাত্রীদের বরাত দিয়ে ওসি জানান, ডাকাত দলে ৭জন সদস্য ছিল। তারা ডাকাতদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

4 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago