প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসমত শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়াপাড়া-ব্যাসপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসমত উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর ছিলেন বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসমত মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ডাঙ্গা মাজড়া থেকে কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। খায়েরহাট বেলতলা বাজারে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী ওয়াসিফ পরিবহনের একটি লোকাল বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…