রাতইল

কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদন:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামের সুশান্ত দাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক সুশান্ত দাস জানান, রাত ৮ টার দিকে লন্ড্রীর দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে আসেন। রাত ৯টার দিকে প্রতিমাগুলো অক্ষত দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৬টায় সময় মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি রাধা, কৃষ্ণ, লক্ষ্মী ও লোকনাথের প্রতিমা ভাঙচুর ও পুজার সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেদের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদী থানায় আসছেন। মামলার প্রস্তুতি চলছে।’

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago