পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামের পরিমল ঠিকাদারের ছেলে বলয় ঠিকাদার (১৮), বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সাধন মন্ডলের ছেলে সজল মন্ডল (২০) ও রুপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামের পংকজ মন্ডলের ছেলে চয়ন মন্ডল (১৮)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকায় চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেলে করে তিনজনকে আসতে দেখে সংকেত দিয়ে থামতে বলে পুলিশ। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…