পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ টাকার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের কলসি ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটির বাবা রশিদুল আলম (ছিটন) কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত হোসেন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের মৃত জালু সরদারের ছেলে এবং ফুকরা হাটের ইজারাদার।
শিশুর বাবা ইজিবাইক চালক জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিবেশি হোসেন সরদার তার মেয়ের হাতে ১০ টাকার একটি নোট দিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় তার বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে হোসেন সরদার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
শিশুটির মা গোলাপি খানম জানান, এরআগেও বেশ কয়েকবার হোসেন সরদার তার মেয়েকে চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ডেকে নেয়ার চেষ্টা করেছেন। ওইদিন সবার অগোচরে মেয়ের হাতে ১০ টাকার নোট দিয়ে বাড়িতে নিয়ে ঘরের মধ্যে বিবস্ত্র করে ফেলে। এ সময় মেয়ের চেচামেচিতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পরিবারের লোকজনের কাছে সব খুলে বলে। ঘটনার পর থেকে অভিযুক্ত হোসেন সরদার পলাতক রয়েছেন।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান, শুক্রবার (১১ অক্টোবর) সকালে শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হোসেন সরদার পলাত রয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…