ডেস্ক রিপোর্ট:- হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে পৌঁছে হরিমন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি মন্দির কমিটি ও ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। এছাড়া পূজা উৎযাপনে কোনো ধরণের সমস্যা হলে তাৎক্ষনিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।
পরিদর্শনকালে ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামান, ওসি মো. শফিউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুর, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…