কাশিয়ানী

কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাঙচুর, লুটপাট

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট আস্তানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য নিয়ে বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার ও সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বতু গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার রাতে ইউপি সদস্য জাফরের সমর্থক আরিফ শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পূর্বের ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার ভোরে জাফর শিকদারের নেতৃত্বে তার লোকজন ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে বতু গ্রুপের সমর্থক মফিজ, কালু, ইউনুস, ফিরোজ, হান্নান, সামাদ, আহাদ, ফরহাদ, মাসুদ, সাকিব শেখ, ইকবাল, মনির, কামরুল, ফারুক শিকদারের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এসব ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, মালামাল, নগদ টাকা লুটপাট করে হামলাকারীরা। পরে খবর পেয়ে কাশিয়ানী ও মুকসুদপুর থানা পুলিশ, কাশিয়ানী সেনাবাহিনীর টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago