পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আরিফ সিকদার (২৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ অক্টোবর) রাতে খায়েরহাট আস্তানা মোড় এলাকায় তার ওপর হামলা হয়।
আহত আরিফ সিকদার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের আশরাফ সিকদারের ছেলে। তিনি কাশিয়ানী বাজারের পিংকি মোড়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে কাঠে নকশার ব্যবসা করেন।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন আরিফ। খায়েরহাট আস্তানা মোড় এলাকার পানির পাম্পের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক আরিফের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপাতে ও পিটাতে থাকে। এ-সময় আরিফের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান চিকিৎসকেরা। হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এসআই রাজিব সরকার বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…