মহেশপুর

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১২ মে) উপজেলার মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রেবেকা বেগম জানান, উপজেলার ধানজাইল গ্রামের নুরুজ্জামান মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের তোরাফ হোসেন গংদের ২ একর ৫৭ শতাং জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা চলমান। সোমবার ওই জমি থেকে বিশালাকৃতির একটি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছে তোরাফ হোসেন গংদের পক্ষের শফিক খান। বাঁধা দিতে গেলে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

গাছ কাটার বিষয় অভিযুক্ত শফিক খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার ক্রয়সূত্রে মালিকানা জমি থেকে গাছ কেটেছি। ওই জমি নিয়ে আমাদের সাথে তাদের কোন মামলা নেই।’

এদিকে, মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে- বিরোপূর্ণ সম্পত্তি নিয়ে ১৯৮৮ সালে আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়। মামলার ৩ নম্বর বাদী ছিলেন শফিক খানের দাদা আমির আলী খান। যে মামলার রায় আদালত নুরুজ্জামান মিয়া গংদের পক্ষে দেন। নামে ভুল থাকায় ২০২৩ সালে ওই রেকর্ড সংশোধনী মামলা করেন নুরুজ্জামান মিয়া গং। যে মামলায় ওয়ারিশ সূত্রে বিবাদী শফিক খান এবং মামলা চলমান।

কাশিয়ানী থানার ওসি মো. খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয় কোন অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago