ফুকরা

কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাক চালক মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর মোল্যা বাড়ি গ্রামের জাহিদ মোল্যার ছেলে শামীম মোল্যা (২৫), বাস হেলপার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হাসান ও বাসযাত্রী একই জেলার দাকোপ উপজেলার চরপালিয়া গ্রামের নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪০)।

প্রত্যক্ষদর্শী ইয়াছিন শেখ বলেন, ‘রাত সাড়ে ৮টার পর বিকট শব্দ শুনে মহাসড়কে এসে দেখি অন্ধকারে বাস-ট্রাক দুমড়ে মুচড়ে আছে। অনেক যাত্রী আহত হয়েছে। আমরা স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেই।’

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘ খুলনা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি কাশিয়ানীর দক্ষিণ ফুকরা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাক চালক ও বাস হেলপার মারা যান এবং অপর বাসযাত্রীকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা ও হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

 

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago