ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হান্নান সরদারকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
“আজকের কাশিয়ানী”কে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
গ্রেফতার হান্নান সরদার কাশিয়ানী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বরাশুর গ্রামের মৃত হাতেম আলী সরদারের ছেলে।
কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সরদারকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে আদালতে নেওয়া হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…